Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
স্বাস্থ্যবাংলাদেশ

হাসপাতালে মিলছে না কাঙ্ক্ষিত সেবা, ৭ দিনের আল্টিমেটাম এমপির

সাভারের আমিনবাজারের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দীর্ঘ প্রায় ১৭ বছরের অচলাবস্থা এবং কাঙ্ক্ষিত সেবা না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। তিনি হাসপাতালের সব কার্যক্রম সচল রাখতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন।

শনিবার (২৮ মার্চ) দুপুরে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধনে এসে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতাল চালু করতে হবে। এতে কোনো কম্প্রোমাইজ বা নমনীয়তা নেই; জনগণের স্বার্থে সেবা নিশ্চিত করতে হবে। হাসপাতাল সচল রাখতে যা যা করা দরকার, তা সম্পন্ন করতে হবে, অন্যথায় নিজের ইচ্ছায় কর্মকর্তাদের পদত্যাগ করার পরামর্শ দেন তিনি।

আমান উল্লাহ আমান চিকিৎসকদের উদ্দেশে বলেন, আউটডোর কার্যক্রম চালু রাখুন এবং প্রতিদিন রোগীরা যেন প্রয়োজনীয় সেবা পান। ডাক্তারদের একটি কথায় রোগী সুস্থ হয়ে যায়; তাই জনগণকে চিকিৎসা সেবা দিতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করা হয়েছে, তবে রাতারাতি সব কিছু সম্ভব নয়। সাধারণ মানুষ যেন প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সে দিকে সকলকে সতর্ক থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. ফারহানা কবীর, সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল হাসানসহ অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button