Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জামায়াতরাজনীতি

কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা বিনিময়

শনিবার (২১ মার্চ) বেলা ১১টা থেকে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর-এর শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন দেশের কূটনীতিক একে একে এসে তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

বিদেশি কূটনীতিক ছাড়াও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকসহ বিশিষ্ট ব্যক্তিরাও শফিকুর রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে সকাল ৮টায় তিনি নিজের সংসদীয় আসন ঢাকা–১৫–এর আওতাভুক্ত মিরপুরের ৬০ ফিট রাস্তাসংলগ্ন মনিপুর গার্লস হাইস্কুল মাঠে ঈদের নামাজ আদায় করেন। বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত একই স্থানে রাজনৈতিক নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button