
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর-এ বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।
ঘটনাটি বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়িতে ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারে রোজাদার ছাবিদ মিয়া-এর সামনে আলাল মিয়া বিড়ি খাওয়ার সময় ধোঁয়া ছুড়ে দেন। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং উভয় পক্ষ উত্তেজিত হয়ে উঠে। এরপর ইফতারের আগে নিজের এলাকায় ফিরে গিয়ে ছাবিদ গোষ্ঠী ও আলাল গোষ্ঠী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
বিজয়নগর থানার ওসি রাজিব চন্দ্র সরকার ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, ইফতারের সময় খবর পেয়ে পর্যাপ্ত ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি।



