Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জনদুর্ভোগবাংলাদেশ

‘শুনলাম বাস ভাড়া নাকি যাত্রীরা জোর করে দিচ্ছে’

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতকে ঘিরে বাড়তি বাসভাড়ার অভিযোগের মধ্যে ভিন্নধর্মী এক মন্তব্য করে আলোচনায় এসেছেন জনপ্রিয় পালাকার কুদ্দুস বয়াতি।

সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি দাবি করেন, এবারের ঈদযাত্রায় কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। এই বক্তব্যকে কেন্দ্র করেই সামাজিক মাধ্যমে রসিকতা করেন কুদ্দুস বয়াতি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, “ঘটনা সত্য নাকি? শুনলাম অনেক জায়গায় বাস ভাড়া নিতে চাচ্ছে না, যাত্রীরা জোর করে ভাড়া দিচ্ছে।”

পোস্টটিতে তিনি আরও মজা করে মন্তব্য করেন, “আবার শুনলাম জোর করে দিলে উল্টো জরিমানা করতেছে।”

তার এই ব্যঙ্গাত্মক পোস্টটি দ্রুতই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। এতে কয়েক হাজার প্রতিক্রিয়া পড়ে এবং শতাধিক মানুষ মন্তব্য করেন। অনেকেই এটিকে বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে হাস্যরসাত্মক প্রতিবাদ হিসেবে দেখছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button