Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
যুক্তরাষ্ট্রআন্তর্জাতিক

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প-মেলানিয়া

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প।

শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপনের প্রাক্কালে দেওয়া এক বার্তায় তারা জানান, রমজান মাস শেষে এই উৎসব মুসলিম পরিবার, বন্ধু ও সমাজকে একত্রিত করে এবং আধ্যাত্মিক সাধনার গুরুত্ব তুলে ধরে। ট্রাম্প তার বক্তব্যে ঈদকে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতার মূল্যবোধের একটি প্রতীক হিসেবেও উল্লেখ করেন এবং এই স্বাধীনতা রক্ষায় তার প্রশাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

যৌথ শুভেচ্ছা বার্তায় প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি ঈদ পালনকারী সবার জন্য শান্তি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রজুড়ে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উদযাপিত হচ্ছে।

প্রায় সাড়ে তিন হাজার মসজিদের ব্যবস্থাপনায় দেশজুড়ে খোলা মাঠ, মসজিদ ও বিভিন্ন মিলনকেন্দ্রে পাঁচ হাজারেরও বেশি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস।

যুক্তরাষ্ট্র-এর বিভিন্ন অঙ্গরাজ্য—যেমন নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, টেক্সাস, ক্যালিফোর্নিয়া এবং ফ্লোরিডা-তে প্রবাসীদের মধ্যে ঈদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

এছাড়া মিশিগান, অ্যারিজোনা এবং মিনেসোটা-সহ অন্যান্য অঙ্গরাজ্যেও মুসলিমরা আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করেছেন।

বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা নতুন পোশাকে দলবেঁধে ঈদগাহে সমবেত হয়ে নামাজ আদায় করেন এবং বিভিন্ন কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা। বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্য বজায় রেখে ঈদ উদযাপনের মাধ্যমে তারা নিজেদের শিকড়ের সঙ্গে সংযোগও ধরে রেখেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button