Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা তদন্তে কমিটি, দুই নৌযানের রুট পারমিট বাতিল

ঈদযাত্রার মধ্যে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল-এ সংঘটিত লঞ্চ দুর্ঘটনার পর সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। দুর্ঘটনায় জড়িত দুটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে এবং দায়ীদের চিহ্নিত করতে গঠন করা হয়েছে পৃথক দুটি তদন্ত কমিটি।

বুধবার (১৮ মার্চ) রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং তদন্তে যাদের দোষ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, নৌপথে কোনো ধরনের দুর্ঘটনাকে প্রশ্রয় দেওয়া হবে না।

আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং নিহতদের পরিবারকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌপরিবহণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একটি কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত সচিব আবুল ইসলামকে এবং অন্যটির নেতৃত্বে রয়েছেন বিআইডব্লিউটিএর পরিচালক সাইফুল ইসলাম। তদন্ত কমিটিতে ফায়ার সার্ভিস, নৌপরিবহন অধিদপ্তর ও নৌ পুলিশের প্রতিনিধিরাও রয়েছেন।

পরিদর্শনকালে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button