Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
সরকারবাংলাদেশ

ঈদে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: পার্বত্যমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে রাঙামাটি শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে আকস্মিক পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে তিনি স্থানীয় পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন। এ সময় তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ঈদকে কেন্দ্র করে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করে জনভোগান্তি বাড়ানোর কোনো সুযোগ দেওয়া হবে না।

পরিদর্শন শেষে মন্ত্রী জানান, গত ১৫ মার্চ রাত ১১টা থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। বর্তমানে কোথাও জ্বালানির ঘাটতি নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে মানুষের দুর্ভোগ বাড়ানোর চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাত্রী বা চালকরা কোনো সমস্যায় পড়লে হেল্পলাইন ১৬১০৭ বা পুলিশ কন্ট্রোল রুমে জানানোর পরামর্শ দেন তিনি।

মন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক সক্রিয় রয়েছে। প্রতিটি টার্মিনালে নির্ধারিত ভাড়ার তালিকা টাঙানো হয়েছে এবং অতিরিক্ত ভাড়া আদায় করলে দ্রুত অভিযোগ জানাতে বলা হয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, বাস মালিক ও শ্রমিক সংগঠন একসঙ্গে কাজ করছে উল্লেখ করে তিনি পাম্প মালিকদের উদ্দেশ্যে বলেন, অতিরিক্ত মুনাফার লোভে সাধারণ মানুষকে যেন কোনোভাবে হয়রানি না করা হয়।

এ সময় মন্ত্রীর সঙ্গে তার একান্ত সচিব রবীন্দ্র চাকমা, সহকারী একান্ত সচিব মো. আল আমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button