Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধআইন-বিচার

চাহিদামতো তেল না পেয়ে ফিলিং স্টেশনে অ/স্ত্র নিয়ে তাণ্ডব, আ/ট/ক ১

কক্সবাজারের রামু উপজেলার একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল না পেয়ে অস্ত্র উঁচিয়ে তাণ্ডব চালানোর অভিযোগে বি কে আজম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি ‘বি কে আজম ব্রিকফিল্ড’-এর মালিক বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।

বুধবার (১৮ মার্চ) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার লাইসেন্স করা শটগানও জব্দ করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা এলাকায় অবস্থিত এশিয়া পেট্রলপাম্প-এ এ ঘটনা ঘটে। জ্বালানি সংকটের কারণে নির্ধারিত পরিমাণের বেশি তেল দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে বি কে আজম প্রথমে এক কর্মচারীকে মারধর করেন। পরে গাড়ি থেকে শটগান বের করে ভয়ভীতি প্রদর্শন করেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। ভিডিওতে দেখা যায়, তিনি অস্ত্র উঁচিয়ে কর্মচারীদের দিকে তেড়ে যাচ্ছেন। পরে উপস্থিত অন্য একজন তাকে নিবৃত্ত করেন।

ফিলিং স্টেশনের ব্যবস্থাপক নুরুল হক জানান, জেলায় জ্বালানি সংকট থাকায় প্রশাসনের নির্দেশে রেশনিং পদ্ধতি চালু রয়েছে। এতে একটি প্রাইভেট কার সর্বোচ্চ এক হাজার টাকার জ্বালানি নিতে পারে। কিন্তু বি কে আজম নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত জ্বালানি দাবি করেন এবং তা না পেয়ে উত্তেজিত হয়ে ওঠেন।

ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ভিডিও ভাইরাল হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button