Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ মার্চ) ময়দান পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রীর মতে, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন। রাষ্ট্রপতিও পূর্বের মতো এখানে নামাজ আদায় করবেন। ফলে এবার একসঙ্গে দুই ভিভিআইপিকে নামাজ আদায় করতে দেখা যাবে।

জাতীয় ঈদগাহে নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ৪০ হাজার মুসল্লির জন্য নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। ঈদগাহের সার্বিক প্রস্তুতিও প্রায় সম্পন্ন।

প্রতিমন্ত্রী আরও জানান, আবহাওয়ার কারণে যদি নামাজ মাঠে আদায় করা সম্ভব না হয়, তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button