Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিজামায়াত

‘জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেবে না জনগণ’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এবং ধনী-গরিব সব শ্রেণির মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এই দিনে মানুষে মানুষে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহাসেতুবন্ধ গড়ার আহ্বান জানানো হয়েছে।

ডা. শফিকুর রহমান ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না বলে উল্লেখ করেন। তিনি বলেন, দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এই সনদ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে গণমানুষের প্রত্যাশা পূরণ করতে হবে।

শুভেচ্ছা বার্তায় তিনি ফ্যাসিবাদমুক্ত পরিবেশ প্রতিষ্ঠায় আত্মত্যাগকারী এবং আহত ও পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে তিনি সমাজের অবহেলিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের সহায়তায় এগিয়ে আসার এবং একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পরিশেষে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ব্যক্তিগত পক্ষ থেকে দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ডা. শফিকুর রহমান।

সংশ্লিষ্ট খবর

Back to top button