সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া সেই শি/শুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। তবে এ ঘটনায় দেড় বছরের এক শিশুকন্যা অলৌকিকভাবে বেঁচে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি আহত শিশুটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
জানা গেছে, বুধবার সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস ১২ জন যাত্রী নিয়ে শেরপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটির মা-বাবাসহ আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।
বগুড়া জেলা প্রশাসন জানিয়েছে, নিহতদের মরদেহ কাউনিয়া উপজেলার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে এবং সেখানেই তাদের দাফন সম্পন্ন হবে। জানা যায়, পরিবারটি ঢাকা থেকে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে যাচ্ছিল।



