আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
‘নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয়’

ঢাকায় অবস্থানরত মার্কিন দূতাবাস জানিয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব কার্যক্রম অনুমোদিত নয় তা মেনে চলা জরুরি।
বুধবার (১৮ মার্চ) দূতাবাসের এক বার্তায় উল্লেখ করা হয়েছে, বি১/বি২ ভিসার আওতায় বার্থ ট্যুরিজম—শিশুর জন্য আমেরিকার নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া—অনুমোদিত নয়।
সেসময় এই ভিসায় মার্কিন কোনো নিয়োগকর্তা বা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক গ্রহণ করে কাজ করা, ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা, বা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও নিষিদ্ধ।



