Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
মধ্যপ্রাচ্যআন্তর্জাতিকএশিয়া

সৌদিতে ক্ষে/প/ণা/স্ত্র হা/ম/লা/য় আ/হ/ত প্রবাসী মামুনের মৃ/ত্যু

সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত আবদুল্লাহ আল মামুন (৩৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।

বুধবার (১৮ মার্চ) সকালে প্রবাসীর বাবা শহীদ সওদাগর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ৮ মার্চ ইফতারের আগমুহূর্তে আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে থাকা মামুন ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং মঙ্গলবার সৌদি সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মামুনের মামাতো ভাই শাওন মোড়ল জানান, আবদুল্লাহ আল মামুনের একটি ছেলেসন্তান রয়েছে। মামুনের বাবা মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ৮ মার্চের ওই হামলায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের মোশাররফ হোসেন নিহত হন। মামুনসহ আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হন।

সংশ্লিষ্ট খবর

Back to top button