Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

অতিরিক্ত ভাড়া নেওয়ায় সুপারভাইজারকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত

সিরাজগঞ্জের বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি বাসকে জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার মুকুন্দগাতী এলাকায় কুড়িগ্রামগামী বাসগুলোর ওপর অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, ‘অপরূপা’ নামের একটি বাসে জনপ্রতি ৭০০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছিল, যা নির্ধারিত ভাড়ার চেয়ে ৩০০ টাকা বেশি। এ কারণে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয় এবং বাসটির সুপারভাইজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ‘পিংকী’ নামের আরেকটি বাসে জনপ্রতি ৫০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছিল, যা নির্ধারিত ভাড়ার তুলনায় ১০০ টাকা বেশি। অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সুপারভাইজারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে বাসগুলোতে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশ দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান জানান, কুড়িগ্রামগামী বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি বাসে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button