Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

ঢাকা–১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও তারেক রহমান বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সংসদীয় এলাকার জনগণের দৈনন্দিন কাজকর্ম ও যোগাযোগ সহজ করতে ওই আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আবদুর রহমান সানীকে।

সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

পত্রে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সংসদীয় আসন ঢাকা-১৭-এর জনগণের প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার সুবিধার্থে তার সহকারী একান্ত সচিব-২ আবদুর রহমান সানীকে ওই আসনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭—দুটি আসন থেকেই নির্বাচন করে বিজয়ী হন। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সংসদীয় এলাকার কার্যক্রম তদারকির জন্য প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button