Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার

‘২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য’

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, আগামী দুই বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করার লক্ষ্য রাখছে বিএনপি সরকার।

সোমবার (১৬ মার্চ) তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে বলেন, সরকারের লক্ষ্য মানুষের ভাগ্য পরিবর্তন করা। খালের কাজ সম্পূর্ণ হলে প্রায় ৩১ হাজার কৃষক পানির সুবিধা পাবেন, ১২০০ হেক্টর জমিতে সেচ কার্যকর হবে এবং সাড়ে তিন লাখ মানুষ বিভিন্নভাবে খালের পানি ব্যবহার করতে পারবে। এছাড়া ফসল উৎপাদন প্রায় ৬০ হাজার মেট্রিক টন বেশি হবে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সমগ্র দেশে অনেক খাল ভরাট হয়ে গেছে, তাই খাল খনন জরুরি। বর্ষার পানিকে কাজে লাগিয়ে কৃষিকাজকে উন্নত করতে চাইছে সরকার। তিনি আরও বলেন, যারা এখন ৫ হাজার টাকা আয় করছেন, তাদের আয় আগামী দুই থেকে চার বছরের মধ্যে ৫–১০ হাজার টাকায় পৌঁছে যাবে, এবং যাদের আয় ২ হাজার টাকা, তাদের আয়ও দ্বিগুণ করার পদক্ষেপ নেওয়া হবে। এই লক্ষ্যই বিএনপির রাজনীতির মূলনীতি, যা শহীদ জিয়ার, খালেদা জিয়ার এবং বর্তমান নির্বাচিত সরকারের রাজনীতির সঙ্গে সম্পর্কিত।

সংশ্লিষ্ট খবর

Back to top button