Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি আন্তর্জাতিক টহল বা ‘পুলিশিং’ ব্যবস্থা গড়ে তুলতে তিনি বর্তমানে অন্তত সাতটি দেশের সঙ্গে আলোচনা করছেন। এই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হওয়ায় এর নিরাপত্তা রক্ষাকে তিনি অত্যন্ত জরুরি উদ্যোগ হিসেবে দেখছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেন, এই অভিযানে কোন দেশ যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে এবং কোন দেশ পিছিয়ে যাচ্ছে, তা তিনি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করবেন। তিনি বিষয়টিকে একটি ‘অত্যন্ত ছোট প্রচেষ্টা’ হিসেবে অভিহিত করে বলেন, কোন দেশ আহ্বানে সাড়া দিচ্ছে তা দেখা হবে কৌতূহল উদ্দীপক। যারা এই সংকটে সহায়তা করতে এগিয়ে আসবে না, যুক্তরাষ্ট্র তাদের কথাকে ‘মনে রাখবে’—এমনও একটি প্রচ্ছন্ন হুমকি তিনি দেন।

এয়ার ফোর্স ওয়ানে রোববার (১৫ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের মন্তব্য মূলত মিত্র দেশগুলোর ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে। বিশেষ করে যারা হরমুজ প্রণালীর মাধ্যমে নিয়মিত তেল আমদানি করে, তাদের ওপর দায়বদ্ধতার প্রশ্ন তিনি সামনে এনেছেন। এখন দেখার বিষয়, ট্রাম্পের এই প্রচ্ছন্ন হুমকির পর অস্ট্রেলিয়া বা জাপানের মতো দেশগুলো তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনবে কি না।

সূত্র: বিবিসি

সংশ্লিষ্ট খবর

Back to top button