Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ইরানে কঠোর হা/ম/লা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের

ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আকস্মিক হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সোমবার (১৬ মার্চ) পর্যন্ত এই যৌথ হামলা টানা ১৭ দিনে গড়িয়েছে। চলতি মাসের শুরুতে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানে হামলা শুরুর পেছনে ইসরায়েল ও সৌদি আরবের চাপ ছিল।

রয়টার্সের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রকাশ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নেন এবং বলেন, তেহরানে হামলার জন্য সৌদি ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় ইরান প্রসঙ্গে ভিন্ন অবস্থান নেন তিনি। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের সঙ্গে কথোপকথনে সৌদি যুবরাজ সতর্ক করে বলেন—যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়, তাহলে পরিস্থিতির পরিণতি আরও খারাপ হতে পারে।

এদিকে নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে নতুন তথ্য সামনে এসেছে। রোববার (১৫ মার্চ) প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হোয়াইট হাউসের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ট্রাম্প নিয়মিতভাবে বিভিন্ন আরব নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন, বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে।

হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তার মতে, এসব আলোচনায় সৌদি যুবরাজের পক্ষ থেকে ট্রাম্পকে পরামর্শ দেওয়া হচ্ছে যেন যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ ও সামরিক অভিযান আরও জোরদার করে।

মার্কিন কর্মকর্তারা আরও জানিয়েছেন, এ প্রসঙ্গে সৌদি আরবের প্রয়াত বাদশাহ আব্দুল্লাহর একটি পুরোনো পরামর্শও বারবার উঠে আসছে। সেই পরামর্শে বলা হয়েছিল, শত্রুর মূল উৎস বা নেতৃত্বকে সম্পূর্ণভাবে নির্মূল করে দেওয়াই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button