Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

বৃদ্ধা মাকে মা/র/ধ/র করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

নোয়াখালীর সেনবাগ উপজেলাতে বৃদ্ধা মায়ের ওপর নির্যাতন ও খাবার না দেওয়ার অভিযোগে এক যুবককে গলায় পানিভর্তি কলস ঝুলিয়ে বাজার ঘোরানোর ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে দেওয়া এই ব্যতিক্রমী ‘সামাজিক বিচার’ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকালে ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান–এর উপস্থিতিতে প্রকাশ্যে ওই শাস্তি কার্যকর করা হয়।

শাস্তিপ্রাপ্ত যুবকের নাম মোহাম্মদ সহিদ। তিনি একই ইউনিয়নের চিলাদি গ্রাম–এর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় দিনমজুর।

স্থানীয় সূত্রে জানা যায়, সহিদ বাড়িতে ছাগলের মাংস রান্না করলেও তার বৃদ্ধা মাকে খাবার দেননি। বরং খাবার চাইলে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা শনিবার রাতে চৌকিদারের মাধ্যমে সহিদকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

রোববার সকালে তাকে গলায় পানিভর্তি কলস ঝুলিয়ে বাজারে হাঁটানো হয় এবং নিজের অপরাধ স্বীকার করতে বলা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তাকে বলতে বলা হচ্ছে— “এই শাস্তি কিসের লাই? মারে মারার লাইগা।”

ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, কেউ যদি মাকে ভাত না দেয় বা মারধর করে, তাহলে পুলিশে দেওয়ার আগে সমাজ থেকেই বিচার করা উচিত। তার মতে, এমন সামাজিক লজ্জা ভবিষ্যতে অন্যদের সতর্ক করবে।

তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এই শাস্তিকে সমর্থন করলেও অনেকেই মনে করছেন, এ ধরনের ঘটনা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিচার হওয়াই উচিত।

সংশ্লিষ্ট খবর

Back to top button