Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে কোটি টাকার তার চুরি

কক্সবাজার বিমানবন্দর–এর রানওয়ে এলাকা থেকে ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস)–এর কয়েক কোটি টাকা মূল্যের তার চুরির ঘটনা ঘটেছে। কয়েক দিন আগে এই ঘটনা ঘটলেও বিষয়টি শনিবার প্রকাশ্যে আসে।

রোববার এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সদর দপ্তর থেকে কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ঘটনার বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবন্দরের রানওয়ে এলাকায় স্থাপিত আইএলএসের গুরুত্বপূর্ণ তার কয়েক দিন আগে চুরি হয়ে যায়। অভিযোগ রয়েছে, ঘটনার পরপরই বিষয়টি প্রকাশ না করে বিমানবন্দর কর্তৃপক্ষ তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে শনিবার বিষয়টি প্রকাশ্যে এলে আলোচনা শুরু হয়।

বেবিচকের এক উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চুরির ঘটনার পরও বিমানবন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সদর দপ্তরকে অবহিত করেনি। বিষয়টি পরে জানাজানি হলে সদর দপ্তর থেকে ব্যাখ্যা তলব করা হয়।

ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) একটি গুরুত্বপূর্ণ রেডিও নেভিগেশন ব্যবস্থা। কুয়াশা বা প্রতিকূল আবহাওয়ার সময় এই প্রযুক্তি বৈমানিকদের নিরাপদে রানওয়েতে বিমান অবতরণে সহায়তা করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button