Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

দুবাইয়ে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রে/প্তা/র ১০

সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পাবলিক প্রসিকিউটর সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপত্তা সংক্রান্ত বিভ্রান্তিকর ও স্পর্শকাতর ভিডিও ছড়ানোর দায়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি নির্দেশ দেন।

দেশটির সরকারি সংবাদ সংস্থা ডব্লিউএএম জানায়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে অভিযুক্তরা আমিরাতের ওপর হামলা সংক্রান্ত সত্য ও মিথ্যা—উভয় ধরনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

প্রসিকিউশনের তথ্যমতে, এসব ভিডিওর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন বা ক্ষেপণাস্ত্র হামলার প্রকৃত ফুটেজের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা বিস্ফোরণ, অগ্নিকাণ্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ভুয়া দৃশ্যও ছিল।

কর্তৃপক্ষ বলছে, এই ভিডিওগুলো জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং জননিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। একই সঙ্গে এগুলো শত্রুপক্ষকে সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানোর সুযোগ করে দিতে পারে।

এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের প্রত্যেকের কমপক্ষে এক বছরের কারাদণ্ড এবং ১ লাখ দিরহাম (প্রায় ২৭ হাজার ডলার) জরিমানা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button