জাপান সাগরে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষে/প/ণা/স্ত্র ছুড়লেন কিম

উত্তর কোরিয়া মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড সরানোর পরিকল্পনার মধ্যে জাপান সাগরে পরপর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।
স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে রাজধানী পিয়ংইয়ং-এর কাছাকাছি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে জাপানের কোস্টগার্ড বাহিনী এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নতুন ঘটনা নয়। গত দুই দশক ধরে পিয়ংইয়ং জাপান সাগর, পূর্ব চীন সাগর এবং কোরিয়া প্রণালীতে পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। বেপরোয়া উৎক্ষেপণের কারণে ২০০৬ সালে জাতিসংঘ জাতিসংঘ পিয়ংইয়ং-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে ১০ বছর আগে দেশটিতে থাড মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। তবে সম্প্রতি ওয়াশিংটন সিউলকে জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে থাডকে মধ্যপ্রাচ্যে সরানো হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার দৈনিক জুংআং-কে দেশটির প্রেসিডেন্ট লি জায়ে মিউং জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে সিউল খুশি নয়।
প্রকাশিত প্রতিবেদনের ২৪ ঘণ্টার মধ্যে জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।



