Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকারস্বাস্থ্য

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য প্রতি শনিবার সারা দেশের এমপি ও মন্ত্রীরা নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান তদারকি করবেন বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর পবা উপজেলা-এর বায়া এলাকায় বারনই নদীর খালে এই কর্মসূচি উদ্বোধনের পর সাংবাদিকদের মন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, সরকারের উদ্যোগে প্রতি শনিবার এমপি ও মন্ত্রীরা তাদের নির্বাচিত এলকায় নদী, খাল-বিল এবং অন্যান্য অপরিষ্কার এলাকা পরিষ্কারে তদারকি করবেন। এর জন্য কোনো বিশেষ অনুষ্ঠান বা বেলুন উড়ানোর প্রয়োজন নেই। মন্ত্রী উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা দেশে খাল খননের মাধ্যমে বাংলাদেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন এবং সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার এ জনবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার নাঈমুল হাছান এবং সরকারের অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সবার জন্য বাসা-বাড়ি এবং আশপাশ পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছিলেন। সরকারের পক্ষ থেকেও শনিবার থেকে সারা দেশে প্রতি সপ্তাহে পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে এমপিসহ জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button