
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হন এবং শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
অধিবেশন শুরুর পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সংসদে বিভিন্ন নেতা বক্তব্য দেন।
কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। তিনি দেশের গণতন্ত্রের “মা” হিসেবে মানুষের মাঝে অনুপ্রেরণা হিসেবে জীবিত থাকবেন।
এছাড়া সালাহউদ্দিন আহমদ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং শোকপ্রস্তাবের আলোচনার সময়ে খালেদা জিয়ার অবদান স্মরণ করেন।



