Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার

দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে, তবে সভাপতি পদ শূন্য রেখেই অধিবেশন শুরু করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হওয়ার পর বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৯৭১ সাল থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু।”

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে কখনও আপোষ করেননি। তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। এছাড়া সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, দল-মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। এভাবে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য দলের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করেন। তিনি উল্লেখ করেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথে কোনো বিরোধ থাকতে পারে না এবং এ বিষয়ে বিরোধ নেই।

সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফ হোসেন-এর নাম প্রস্তাব দেন তারেক রহমান। প্রস্তাবটি সম্পূর্ণ সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংশ্লিষ্ট খবর

Back to top button