
আজকের সংসদ অধিবেশনকে জনআকাঙ্ক্ষা, প্রত্যাশা ও গণতন্ত্রের পদযাত্রার সূচনা হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১২ মার্চ) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে এসে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আজ জনগণের প্রত্যাশিত সংসদ বসতে যাচ্ছে। এই সংসদের মাধ্যমেই দেশে গণতন্ত্রের নতুন পদযাত্রা শুরু হবে। একই সঙ্গে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাও বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে আজ (১২ মার্চ) শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বেলা ১১টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশনে ভাষণ দেবেন।
প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির এই ভাষণ আগে মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হবে। পরে সংসদ সদস্যরা ভাষণের ওপর আলোচনা করবেন।



