Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়া

রাস্তায় গর্ত, ঝাঁকুনিতেই জেগে উঠলেন ‘ব্রেন ডে/ড’ মহিলা!

ভারতের বরেলি-তে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়েছে একটি পরিবার। চিকিৎসকেরা যাকে প্রায় মৃত বলে ঘোষণা করেছিলেন, সেই নারী হঠাৎই অ্যাম্বুল্যান্সে করে বাড়ি ফেরার পথে জেগে ওঠেন।

৫০ বছর বয়সী বিনীতা শুক্ল নামে ওই নারী অসুস্থ হয়ে বরেলির একটি হাসপাতালে ভর্তি ছিলেন। গত ২৪ ফেব্রুয়ারি চিকিৎসকেরা তাকে ‘ব্রেন ডেড’ ঘোষণা করেন। অর্থাৎ তার মস্তিষ্কের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল, যদিও হৃদস্পন্দন চলছিল। তাই সুস্থ হয়ে ফেরার কোনো আশা নেই বলে জানিয়ে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

স্ত্রীকে অ্যাম্বুল্যান্সে করে বাড়ি ফিরছিলেন তার স্বামী কুলদীপ শুক্ল। তারা যখন বরেলি–হরিদ্বার জাতীয় সড়ক ৭৪-এ উঠেন, তখন একটি গর্তে পড়ে অ্যাম্বুল্যান্সটি হঠাৎ জোরে ঝাঁকুনি খায়। এরপরই কুলদীপ লক্ষ্য করেন, তার স্ত্রীর শ্বাসপ্রশ্বাস আবার স্বাভাবিক হয়ে উঠছে।

ঘটনাটি দেখে তিনি দ্রুত অ্যাম্বুল্যান্স ঘুরিয়ে আবার হাসপাতালে নিয়ে যান। সেখানে কয়েক দিন চিকিৎসার পর সোমবার তাকে সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি, বাড়িতে ফেরার পর তিনি স্বাভাবিকভাবে কথা বলছেন।

ঘটনাটি নিয়ে চিকিৎসকেরাও বিস্মিত। দ্বিতীয়বার হাসপাতালে তাকে পরীক্ষা করা চিকিৎসক রাকেশ সিংহ জানান, প্রথম হাসপাতালে পরীক্ষা করার সময় তার ব্রেনস্টেম রিফ্লেক্স পাওয়া যায়নি এবং গ্লাসগো কোমা স্কোর নেমে গিয়েছিল মাত্র ৩-এ (স্বাভাবিক অবস্থায় যা ১৫)। তাই তাকে প্রায় মস্তিষ্ক-মৃত মনে করা হয়েছিল।

তবে পরে যে ঘটনা ঘটেছে, সেটিকে চিকিৎসকেরাও “অস্বাভাবিক” বলে স্বীকার করেছেন। পরিবারের কাছে এটি যেন এক অলৌকিক প্রত্যাবর্তন—মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা।

সংশ্লিষ্ট খবর

Back to top button