Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

ঈদযাত্রায় প্রতি বাসে দুইজন চালক রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের

ডিএমপি কমিশনার মো. সরওয়ার ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা এড়াতে বিশেষ নির্দেশনা দিয়েছেন। বুধবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেছেন, কোনো চালক যেন ৪-৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো থেকে বিরত থাকে। এজন্য প্রতিটি বাসে দুইজন চালক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, যাত্রা নির্বিঘ্ন করতে বাস, লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনে বিপুল সংখ্যক অস্ত্রধারী পুলিশ, ট্রাফিক পুলিশ, ডিবি, সোয়াট ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।

রাস্তায় লক্কর-ঝক্কর বা নিয়মবহির্ভূত বাস চলাচল রোধ করতে প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করবে। এছাড়া যাত্রী ওঠানো-নামানোর সময় যানজট না সৃষ্টি করতে বাস মালিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

অতিরিক্ত ভাড়া রোধ করতে বিআরটিএ, সিটি করপোরেশনসহ ছয়টি সংস্থা মিলিতভাবে ম্যাজিস্ট্রেট অভিযান চালাবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button