Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিজামায়াত

‘রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর, সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই’

জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই এবং তিনি ‘স্বৈরাচারের দোসর’ বলে দল এটি মনে করছে। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, তাদের কাছে রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে ভাষণ দেওয়ার বিষয়টি গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে জামায়াতের পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টি সংসদে প্রস্তাব আকারে এলে তখন দল তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

তাহের আরও বলেন, বিএনপি কেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দিয়ে সংসদে ভাষণ দেওয়াচ্ছে, তা তাদের কাছে পরিষ্কার নয়। তবে সংসদ অধিবেশনের সময় দল তাদের সিদ্ধান্ত জানাবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button