Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ইউরোপআন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

‘ভণ্ডামি বাদ দেন’, ইউরোপীয় ইউনিয়নের প্রধানকে ইরান

ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লেয়েন বলেছেন, ইরানের জনগণ স্বাধীনতা, মর্যাদা এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার পাওয়ার যোগ্য।

এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “দয়া করে এই ভণ্ডামি বন্ধ করুন।”

উরসুলা ভন ডের লেয়েনের বক্তব্যের একটি ভিডিও শেয়ার করে বাঘাই অভিযোগ করেন, দখলদারিত্ব, গণহত্যা ও নৃশংসতার প্রতি সমর্থন দিয়ে ইউরোপীয় নেতৃত্ব ইতিহাসের ভুল পাশে দাঁড়িয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন ও যুদ্ধাপরাধকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে।

বাঘাই আরও বলেন, আইনহীনতা ও নৃশংসতার ঘটনায় ইউরোপীয় নেতৃত্ব অনেক সময় নীরব থেকেছে, যা এসব ঘটনার সঙ্গে পরোক্ষভাবে জড়িত থাকার শামিল। তিনি মিনাব শহরে বহু নিরীহ ইরানি শিশুর নিহত হওয়ার প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন, তখন কেন ইউরোপীয় নেতৃত্বের পক্ষ থেকে কোনো জোরালো প্রতিক্রিয়া দেখা যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button