Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আ/ট/ক

কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার ফারুক আহমেদ (৪৩)কে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কলেজপাড়া মাস্টার কলোনিপাড়া এলাকার একটি কুরিয়ার সার্ভিসের বুকিং অফিস থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে ফারুক আহমেদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রায় ৪০ হাজার মেট্রোনিডাজল ট্যাবলেট এবং ১৮টি ওজন মাপার যন্ত্র বের করে নেন। পরে সন্ধ্যায় তিনি এসব সামগ্রী কলেজপাড়া এলাকার একটি কুরিয়ার অফিসে নিয়ে গিয়ে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই কুরিয়ার অফিস থেকে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদ ও বুকিংয়ের ঠিকানা থেকে জানা যায়, চুরি করা এসব ওষুধ ও যন্ত্রপাতি ঢাকার বাবুবাজারের মিটফোর্ড এলাকার এক ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল।

কুরিয়ার সার্ভিসের স্থানীয় অপারেটর আরিফুল ইসলাম খান জানান, ফারুক আহমেদ ঢাকায় পাঠানোর জন্য কিছু পণ্য নিয়ে আসেন। প্যাকেট খুলে দেখা গেলে সেখানে সরকারি বিনামূল্যে বিতরণের ওষুধ ও ওজন মাপার যন্ত্র পাওয়া যায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়।

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ জানান, জব্দ করা ওষুধ ও ওজন মাপার যন্ত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, কুরিয়ার সার্ভিসের বুকিং অফিস থেকে ওষুধসহ স্টোরকিপারকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button