Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে সভার আয়োজন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সংসদ সচিবালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদ নেতার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। সরকারি দলের সকল সংসদ সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

সংসদ সচিবালয় জানিয়েছে, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদীয় কার্যক্রমের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই সভায় আলোচনার বিষয় হতে পারে। ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোও উপস্থাপন করা হতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button