Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

আজ থেকে ঈদ পর্যন্ত বন্ধ বিশ্ববিদ্যালয়, ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং

রোজায় জনভোগান্তি কমানো এবং বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইংলিশ মিডিয়াম স্কুল এবং সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (৯ মার্চ) থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটি শুরু হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক আদেশ ও প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রমজান মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে জনভোগান্তি কমানো এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদেশি কারিকুলামে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

সেই সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটি পর্যন্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে নিয়মিত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আবশ্যিক পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button