
ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রে/প্তা/র করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
গ্রে/প্তা/র হওয়া দুজন হলেন রাহুল ওরফে ফয়জাল করিম মাসুদ এবং আলমগির হোসেন। ফয়জাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালীতে এবং আলমগির হোসেনের বাড়ি ঢাকায় বলে জানা গেছে।
এসটিএফ সূত্রে জানা যায়, ওসমান হাদিকে হত্যার পর অভিযুক্তরা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। পরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার পর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেয় তারা।
তাদের পরিকল্পনা ছিল বনগাঁ সীমান্ত দিয়ে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার। তবে তার আগেই গতকাল রাতে বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর বাংলাদেশে গুলিতে নিহত হন ওসমান হাদি। হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই অভিযুক্তদের খোঁজে তদন্ত চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



