Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

যু/দ্ধ আর জটিল হোক চাই না: ট্রাম্প

একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ নাকি ইরানের বিরুদ্ধে স্থল হামলার একটি গোপন পরিকল্পনা করেছিল, যেখানে ইরাক ও ইরানের কুর্দি যোদ্ধাদের ব্যবহার করার কথা ভাবা হয়েছিল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ কয়েকটি মাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান না কুর্দিরা ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াক বা এতে তাদের প্রাণহানি ঘটুক। তার মতে, কুর্দিরা এতে যুক্ত হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

ট্রাম্প বলেন, কুর্দিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। তাই তাদের এই সংঘাতে জড়ানো তিনি সমর্থন করেন না। তিনি আরও জানান, যুদ্ধ ইতোমধ্যে অনেক জটিল অবস্থায় রয়েছে এবং তিনি পরিস্থিতিকে আরও জটিল করতে চান না।

এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প স্পষ্ট করে বলেন, তিনি চান না কুর্দিরা ইরানে গিয়ে যুদ্ধে অংশ নিক। তার ভাষ্য অনুযায়ী, কুর্দিরা যুদ্ধে যেতে আগ্রহ দেখালেও তিনি তাদের নিরুৎসাহিত করেছেন, কারণ এতে অপ্রয়োজনীয় প্রাণহানি ঘটতে পারে এবং সংঘাত আরও কঠিন হয়ে উঠতে পারে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button