Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবাজার

বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে: ইশরাক

রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শনিবার (৭ মার্চ) দুপুরে রাজধানীর শ্যামবাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মসলা ও সবজির পাইকারি ও খুচরা বাজার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে কেউ যাতে অবৈধভাবে পণ্য মজুত করে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী যেন পণ্যের মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেদিকেও সবাইকে নজর রাখতে হবে।

তিনি আরও বলেন, তার নির্বাচনী এলাকায় তীব্র গ্যাস সংকট রয়েছে এবং তা সমাধানের জন্য ইতোমধ্যে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। এছাড়া পুরান ঢাকার কিছু এলাকায় জলাবদ্ধতার সমস্যাও রয়েছে, যা নিরসনে কাজ করা হবে। খুব শিগগিরই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে গত ১০ দিনের কার্যক্রম সম্পর্কে জনগণকে জানানো হবে বলেও তিনি জানান।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম এবং ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button