Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
মধ্যপ্রাচ্যআন্তর্জাতিকইউরোপএশিয়া

‘ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন পুতিন’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন। ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সময় শনিবার রাত ৩টার দিকে পুতিনের সঙ্গে পেজেশকিয়ানের ফোনালাপ হয়। বিবৃতিতে বলা হয়, দুই রাষ্ট্রপ্রধান একমত হয়েছেন যে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ অব্যাহত থাকবে। এছাড়া ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছেন পুতিন।

পেছনের প্রেক্ষাপটে বলা যায়, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলেছিল। ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই সংলাপ শেষ হয়। এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। একই সময়ে ইস্রায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান চালায়।

এ হামলার পাল্টা জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিতে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। মার্কিন গোয়েন্দাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এই যুদ্ধে রাশিয়া ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে। মস্কো বিভিন্ন গোয়েন্দা চ্যানেলের মাধ্যমে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে সেনাসংখ্যা, অস্ত্র, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য তেহরানকে সরবরাহ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button