Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশস্বাস্থ্য

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় তিনি পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। ডাক্তারদের সময়মত কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগের ভিত্তিতে এই পরিদর্শন করা হয়। হাসপাতালে কর্তব্যরত ২১ জন ডাক্তারের মধ্যে ৫ জন ছুটিতে থাকায় ১৬ জনের মধ্যে ৮ জনকে উপস্থিত দেখেন। এর মধ্যে ২ জন ডাক্তার নির্ধারিত সময়ের পরে হাসপাতালে পৌঁছান। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

সর্বশেষ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, “আমরা খবর পেয়েছিলাম পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তাররা সময়মতো উপস্থিত হন না। আজকে সকালে পরিদর্শন করে তার সত্যতা পেয়েছি। আজ কর্তব্যরত ১৬ জন ডিউটি ডাক্তারের মধ্যে ৮ জন উপস্থিত ছিলেন। ডাক্তাররা মানবিক কাজ করেন। আমরা স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই, কিন্তু ডাক্তাররা সময়মতো উপস্থিত না থাকায় তা কার্যকর হচ্ছে না। যারা উপস্থিত ছিলেন না, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

মন্ত্রী আরও বলেন, “আমরা নগদ অর্থ দিয়ে রেবিক্স টিকা কিনছি এবং প্রতি উপজেলায় টিকা পৌঁছে দেওয়া হচ্ছে। দেশে রেবিক্স টিকার কোনো সমস্যা হবে না।”

পরিদর্শনে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মোহাম্মদ আতিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল-মামুন, পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুবুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button