জরুরি ভিত্তিতে ই/স/রা/য়ে/ল/কে ২০ হাজার বো/মা সরবারহ করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র জরুরি ক্ষমতা ব্যবহার করে ইসরায়েলের কাছে ২০ হাজারের বেশি বোমা সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। এই অস্ত্রের মোট মূল্য প্রায় ৬৬০ মিলিয়ন ডলার। মার্কিন প্রশাসন কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই বিক্রির পথ তৈরি করেছে।
শনিবার (৭ মার্চ) মার্কিন প্রশাসনের বর্তমান দুই কর্মকর্তা ও সাবেক এক কর্মকর্তার বরাত দিয়ে এটি জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও জরুরি পরিস্থিতি ঘোষণা করেছেন, যাতে ইসরায়েলের কাছে দ্রুত অস্ত্র বিক্রি করা যায়। এই সিদ্ধান্তে অন্তর্ভুক্ত রয়েছে ১ হাজার পাউন্ড ওজনের ১২ হাজার ভারী বোমা।
এর অংশ হিসেবে আরও ১০ হাজার ৫০০ পাউন্ডের বোমা এবং ৫ হাজার ছোট আকারের ‘স্মল ডায়ামিটার’ বোমা সরবরাহ করা হবে। সংশ্লিষ্ট সেবা ও সরঞ্জামসহ এসব অস্ত্রের মোট মূল্য ৫০০ মিলিয়ন ডলারের বেশি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করা এবং দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা। এর আগে গত জুনে যুক্তরাষ্ট্রের এক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিল বলে জানিয়েছে ওয়াশিংটন।



