Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশিক্ষা

অসচ্ছলদের বৃত্তি ও রোগীদের সহায়তা দিল প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ট্রাস্ট

অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান করেছে প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্ট।

শুক্রবার (০৫ মার্চ) রাজধানীর ধানমন্ডি-তে অবস্থিত আনোয়ার খান মডার্ন হাসপাতাল-এ আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব বৃত্তি ও অনুদান প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএনআরএফআর ট্রাস্টের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর রিউমাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।আয়োজকরা জানান, পিএনআরএফআর ট্রাস্ট একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, অলাভজনক ও সেবামূলক সংগঠন। চিকিৎসক ও রোগীদের সমন্বয়ে গঠিত এই প্রতিষ্ঠানটি চিকিৎসাসেবার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে কাজ করে যাচ্ছে।

চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, মানবকল্যাণের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই ট্রাস্ট শুরু থেকেই চিকিৎসা সহায়তার পাশাপাশি সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। বাতরোগীদের চিকিৎসা সহায়তার পাশাপাশি বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন অনুদান এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে বাছাই করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদরাসা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৮ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়। এছাড়া ক্যান্সারে আক্রান্ত একজন রোগীকে ৫০ হাজার টাকা, নাটোরে একটি মসজিদ নির্মাণের জন্য এককালীন ২ লাখ টাকার চেক এবং একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়া একটি নিম্নআয়ের পরিবারকে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে এ ধরনের সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে, যা বিপদগ্রস্ত মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো গ্রুপের চেয়ারম্যান জালাল উদ্দীন আহমেদ, জুপিটার অ্যান্ড এলিয়েন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক সুকুমার বিশ্বাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট ডা. আশরাফুজ্জামান আফরোজ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মনজুর সাকলায়েন, পিএনআরএফআর-এর সেক্রেটারি জেনারেল ড. পীযূষ কান্তি বিশ্বাস, ভাইস চেয়ারম্যান ডা. নীরা ফেরদৌস, ডেপুটি সেক্রেটারি ডা. বর্ষা ইসলাম, সামিউল হক, জোবায়ের আহমেদসহ অনেকে।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button