Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিদায়-সংবর্ধনায় বিমানবন্দরে থাকবে না মন্ত্রী-আমলাদের লম্বা লাইন

প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে তাকে বিদায় জানাতে অতীতে বিমানবন্দরে মন্ত্রী, সচিব ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের দীর্ঘ সারি দেখা যেত। দেশে ফেরার সময়ও একই ধরনের আনুষ্ঠানিকতা পালন করা হতো। তবে এবার সেই প্রচলিত রীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার।

প্রধানমন্ত্রীর বিদেশ সফরে যাত্রা ও দেশে ফেরার সময় বিমানবন্দরে কোন কোন রাষ্ট্রীয় কর্মকর্তা উপস্থিত থাকবেন—এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (৪ মার্চ) জারি করা এই নির্দেশনার মাধ্যমে বিমানবন্দরে অপ্রয়োজনীয় ভিড় কমানো এবং আনুষ্ঠানিকতা সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর সরকারি বা রাষ্ট্রীয় সফরের সময় এবং দেশে প্রত্যাবর্তনের সময় নির্ধারিত কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বিমানবন্দরে উপস্থিত থাকবেন। তাদের মধ্যে থাকবেন মন্ত্রিসভার জ্যেষ্ঠতম সদস্য একজন মন্ত্রী, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এ বিষয়ে পূর্বে জারি করা ২০২৪ সালের ২৮ আগস্টের সার্কুলার বাতিল করে নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ হেডকোয়ার্টার্স, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুলিপি পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button