Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জামায়াতঅন্যান্যরাজনীতি

জামায়াতের সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে তার বৈঠক শুরু হয়।

বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের অংশগ্রহণ কেমন হবে—এ বিষয়ে জানতে চান পল কাপুর। এ সময় জামায়াত জানায়, সংসদে তারা সক্রিয় ভূমিকা পালন করবে এবং জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরবে। পাশাপাশি ইতিবাচক উদ্যোগে সরকারকে সহায়তা করার কথাও জানায় দলটি।

জামায়াতের পক্ষ থেকে ডেপুটি স্পিকার দেওয়া হবে কি না—সেই বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

জামায়াতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। প্রতিনিধিদলে আরও ছিলেন সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম, ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান), সংসদ সদস্য সাইফুল আলম মিলন এবং সাবেক কূটনীতিক ও তত্ত্বাবধায়ক সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী।

এদিকে সকাল ১১টায় বিএনপির সঙ্গেও বৈঠকের কথা রয়েছে পল কাপুরের। আর সকাল ১০টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে তার বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button