Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে হা/ম/লা

লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই) সদরদপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। একই সঙ্গে হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের একটি ড্রোন নিয়ন্ত্রণকারী সামরিক ঘাঁটিতেও হামলা পরিচালনা করেছে।

ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, যা যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মনুষ্যবিহীন ড্রোন, স্যাটেলাইট ও অন্যান্য মহাকাশ ও প্রতিরক্ষা সম্পর্কিত সরঞ্জাম তৈরি করে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে।

হিজবুল্লাহ আরও জানিয়েছে, লেবাননের বিভিন্ন শহর ও জনপদে ইসরায়েলের আগ্রাসনের জবাবে বুধবার রাত ২টার দিকে অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রে অবস্থিত আইএআই সদরদপ্তরে ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। ভোরের কিছু আগে তারা উত্তর ইসরায়েলের একটি ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতেও নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button