Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্য

যু/দ্ধে না জড়াতে ইউরোপকে কড়া হুঁশিয়ারি ইরানের

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ না দিতে ইউরোপীয় দেশগুলোকে কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান।

মঙ্গলবার (৩ মার্চ) এক ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যেকোনো সামরিক অভিযানে অংশ নেওয়া সরাসরি যুদ্ধ হিসেবে গণ্য হবে।

তিনি বলেন, “ইরানের বিরুদ্ধে এই ধরনের যেকোনো পদক্ষেপ আগ্রাসীদের সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচিত হবে। এটি ইরানের বিরুদ্ধে যুদ্ধের শামিল হবে।”

এর আগে ইউরোপের তিন প্রভাবশালী দেশ—জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য—রোববার (১ মার্চ) এক যৌথ বিবৃতিতে জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ সক্ষমতা ধ্বংসে তারা ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নিতে প্রস্তুত।

বিবৃতিতে তারা উল্লেখ করে, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় এমন দেশও ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক সামরিক অভিযানে সরাসরি জড়িত ছিল না।

তেহরানের এ সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে এবং ইউরোপীয় শক্তিগুলোর সম্ভাব্য ভূমিকা নিয়ে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button