Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা ইরানের

শত্রুপক্ষের ওপর কাঙ্ক্ষিত মাত্রার চাপ সৃষ্টি না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালী বন্ধই থাকবে—এমন কঠোর অবস্থান জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা Islamic Revolutionary Guard কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এব্রাহিম জাবারি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, বর্তমানে বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮১ ডলারে উঠেছে, তবে প্রণালী বন্ধ থাকলে তা দ্রুত ২০০ ডলারে পৌঁছাতে পারে। তার দাবি, আইআরজিসির নৌ ও স্থল ইউনিট এই প্রণালী দিয়ে চলাচলকারী যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু বানাতে প্রস্তুত রয়েছে।

আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা এই প্রণালী বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বৈশ্বিক তেল ও তরল প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজের প্রায় ২০ শতাংশই এ পথ দিয়ে যাতায়াত করে। ফলে এটি বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

জাবারি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, শুধু সমুদ্রপথ নয়—অঞ্চলের পাইপলাইন অবকাঠামোকেও টার্গেট করা হতে পারে। তার ভাষায়, মধ্যপ্রাচ্য থেকে কোনো তেল বাইরে যেতে দেওয়া হবে না, যতক্ষণ না শত্রুদের ওপর পর্যাপ্ত চাপ তৈরি করা সম্ভব হচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রের আর্থিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে দাবি করেন, বিপুল ঋণে জর্জরিত মার্কিনিরা এ অঞ্চলের জ্বালানির ওপর নির্ভরশীল, তবে বর্তমান পরিস্থিতিতে তারা “এক ফোঁটা তেলও” পাবে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button