Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমান ঘাঁটিতে ড্রোন হা/ম/লা

ভূমধ্যসাগরীয় সাইপ্রাসের আক্রোতিরি এলাকায় অবস্থিত ব্রিটিশ বিমানবাহিনীর ঘাঁটিতে আজ সোমবার সকালে ড্রোন হামলা ঘটেছে। হামলায় রানওয়েতে একটি বিস্ফোরকবাহী ড্রোন আছড়ে পড়েছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেন, “আমরা বিস্তারিত জানাতে পারছি না। তবে ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।”

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঘাঁটিতে থাকা সেনাদের পরিবার ও জরুরি নন-স্টাফদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে।

হামলা কোথা থেকে হয়েছে বা কে দায়ী—এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র: স্কাই নিউজ

সংশ্লিষ্ট খবর

Back to top button