Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকবাংলাদেশমধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হা/ম/লায় ২ বাংলাদেশি নি/হ/ত, আ/হ/ত ৭

সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘটিত ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আজমানে সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ রয়েছেন। তিনি নাগরিক স্থাপনায় আকাশ থেকে নেমে আসা ধ্বংসাবশেষে আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণ হারান। এছাড়া বাহরাইনে আরও একজন বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় তিনজন বাংলাদেশি আহত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েতে চারজন বাংলাদেশি—নবীনগরের আমিনুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া), সাথিয়ার রাবিউল ইসলাম (পাবনা), বেগমগঞ্জের মাসুদুর রহমান (নোয়াখালি) ও চাঁদিনার দুলাল মিয়া (কুমিল্লা)—ড্রোন হামলায় আহত হয়েছেন। তারা প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেছেন এবং বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কুয়েত দূতাবাস নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সরকার প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে দূতাবাস ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু হলে নিহতদের মরদেহ দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে।

এছাড়া, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে অবস্থান করছে। জাহাজের সব ক্রু সদস্য নিরাপদ রয়েছেন এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button