Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

মসজিদুল আকসায় তারাবি বন্ধ নিয়ে যা বললেন খতিব

ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা টানা দ্বিতীয় দিন নামাজ ও তারাবি আদায়ের জন্য বন্ধ রাখায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন মসজিদের খতিব ও জেরুজালেম ইসলামিক হাই কাউন্সিলের প্রধান শায়খ ইকরিমা সাবরি।

সাবরির অভিযোগ, জরুরি অবস্থার অজুহাত তুলে ইসরায়েলি কর্তৃপক্ষ মসজিদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি বলেন, “জরুরি অবস্থা ঘোষণার অজুহাতে মসজিদ বন্ধ রাখার কোনো বৈধতা নেই। তারা যেকোনো সুযোগকে আল-আকসা বন্ধের অজুহাত হিসেবে ব্যবহার করছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।”

ফিলিস্তিনি জেরুজালেম গভর্নরেটের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার ভোরে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর থেকে পূর্ব জেরুজালেম, পুরনো শহর ও আল-আকসা মসজিদ বন্ধ রাখা হয়েছে। মুসল্লি ও রোজাদারদের মসজিদে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button