Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

‘লাখ লাখ ইরানি আমার নাম ধরে ডাকছে’ অন্তর্বর্তীকালীন নেতা হতে প্রস্তুত রেজা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার মৃত্যুতে ইরানের সর্বশেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভি–র জ্যেষ্ঠ পুত্র রেজা পাহলভি স্বাগত জানিয়ে একে একটি ‘উপশম’ হিসেবে বর্ণনা করেছেন।

তার ধারণা অনুযায়ী, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান অভিযানে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা পতনের পথে থাকবে। ১৯৮৯ সালের বিপ্লব ইরানে তার বাবার রাজতন্ত্রকে উৎখাত করেছিল। সেই সময় তিনি যুক্তরাষ্ট্রে যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ নিচ্ছিলেন।

তার বাবার শাসন উৎখাতের সময় থেকেই তিনি ইরানের বাইরে বসবাস করছেন। তবে খামেনির মৃত্যুর পর রেজা পাহলভি ইরানে ক্ষমতায় বসার স্বপ্ন দেখছেন।

বিশ্বজুড়ে বহু ইরানি এখন রেজা পাহলভি–র ছবি নিয়ে মিছিলে বের হচ্ছেন। তারা তাকে দেশে ফেরার আহ্বান জানাচ্ছেন এবং ইরানের হাল ধরতে বলছেন।

সিবিএসকে এক সাক্ষাৎকারে রেজা পাহলভি বলেন, “লাখ লাখ ইরানি আমার নাম ধরে ডাকে। জীবনের প্রতিটি বছরই ইরান আমার মনে ছিল।”
তার মতে, ইরানের জনগণ তাকে একজন অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে মনে করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button