Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
মধ্যপ্রাচ্যআন্তর্জাতিকএশিয়াযুক্তরাষ্ট্র

জাবিতে খামেনিসহ ইরানে নি/হ/ত/দের স্মরণে গায়েবানা জানাজা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মার্কিন–ইসরাইলি সাম্রাজ্যবাদী আগ্রাসনে প্রাণ হারানো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, স্কুলগামী শিশুকন্যাসহ সব শহীদদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জাবি আধিপত্যবাদবিরোধী মঞ্চ–এর আয়োজনে জানাজা পড়ান কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি।

জানাজার শেষে সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জানাজার শুরুতে আনজুম শাহারিয়ার, জাবি আধিপত্যবাদবিরোধী মঞ্চের আহ্বায়ক, বলেন, আমরা সবসময় বৈশ্বিক, সাংস্কৃতিক ও সামরিক আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান ব্যক্ত করে আসছি। গতকাল থেকে ইরানের মতো একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে মার্কিন–ইসরাইলি সাম্রাজ্যবাদী আগ্রাসনে খামেনিসহ দেড়শতাধিক স্কুলগামী শিশুকন্যা শহীদ হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছি এবং মুসলিম উম্মাহর নেতাসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনার জন্য জানাজা ও দোয়ার আয়োজন করেছি।

জানাজা শেষে জাকসু জিএস মাজহারুল ইসলাম বলেন, রমজান মাস মুসলিম উম্মাহর জন্য প্রশান্তি ও রবের নৈকট্য লাভের বরকতময় একটি সময়। কিন্তু আজ মুসলিম উম্মাহ একটি ক্লান্তিলগ্ন পার করছে। মার্কিন–ইসরাইলি সাম্রাজ্যবাদী আগ্রাসনে ইরানের সর্বোচ্চ নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

তিনি আয়াতুল্লাহ আলী খামেনিকে সমগ্র মুসলিম উম্মাহর নেতা আখ্যা দিয়ে বলেন, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তাঁর ঐক্য, ন্যায়বিচার ও সাম্রাজ্যবাদবিরোধী চেতনা সমগ্র মুসলিম জাতির জন্য আদর্শ।

সংশ্লিষ্ট খবর

Back to top button